‘যুবসমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই’

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১০ , ১১:০৮ এএম

‘যুবসমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই’ ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় মরহুম এম.এ সেলিম চৌধুরীর স্মৃতি দিবারাত্রি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) রাতে তৈলারদ্বীপ সরকার হাট এলাকার দ্যা সাঙ্গু কিন্ডারগার্টেন মাঠে এ খেলার আয়োজন করা হয়।

এ সময় মোহাম্মদ রাসেল সিকদারের সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  সহ সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা পিয়ার মোহাম্মদ, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন শাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান আলী, কলেজ ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল নোমান। এছাড়া সংগঠনের মোহাম্মদ মামুন, সাখাওয়াত হোসেন, মাসুদ সিকদার প্রমূখ।

খেলায় ফ্রেন্ড সার্কেল কেএসআইকে ৩-২ গোলে হারিয়ে পটিয়া পূর্ব থানা মহিয়া একে ফুটবল দল ফাইনালে উঠে। পরে আমন্ত্রিত অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে মরহুম এম.এ সেলিম চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিরা।

প্রধান অতিথি এম. জাহাঙ্গীর আলম বলেন, খেলাধুলার মাধ্যমেই যুব সমাজ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যাতে তরুণ প্রজন্ম নিজেদের জড়িয়ে না ফেলে, সে দিকে পরিবারকেও নজর রাখতে হবে। যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই।