সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৯ , ০৭:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (০৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ভোমরা গ্রামের বাবরালী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও যশোর জেলার নোয়াপাড়া গ্রামের সাধন কুমার সেন (৩৯)। তবে, আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, কবির ও সাধন বিকালে ভোমরা স্থলবন্দর থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাকের (খুলনা মেট্রো-শ-১১-০৪১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই কবির ও সাধন নিহত হন।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা লাগে। এতে ভ্যানের দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তবে, আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।
সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ইতিমধ্যে ট্রাকটি জব্দ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.