নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-০৮ , ০৯:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নওগাঁয় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর-ধানসুরা সড়কের ভাদরন্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার ঝলঝলিয়া গ্রামের আজাদ আলী (৪৫) ও তার ছেলে সাহাদাত হোসেন (১৮)। আহত ট্রাক চালক সোহন আলীর বাড়ি একই গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে উপজেলার দিকে যাচ্ছিলেন আজাদ আলী ও তার ছেলে সাহাদাত হোসেন। পথের মধ্যে ভাদরন্ড মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা আজাদ আলী মারা যান। এ সময় সাহাদাত হোসেন ও ট্রাক চাকলক সোহান আলী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাহাদাত ও সোহানকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যাওয়ার পথে সাহাদাত মারা যান।
নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির জানান, রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে সাহাদাত মারা যায়। অপরজন সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.