সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ০১:৫৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঠাকুরগাঁওয়ে হরিপুরের বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে হরিপুরের বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিপুর উপজেলার মশালডাঙ্গী গ্রামের রবিউল ইসলাম ও মানিকখরি গ্রামের নাজির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরঙ্গজেব।
তিনি জানান, সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে যাচ্ছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি। সীমান্ত পার হওয়ার সময় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুইজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় নাজিরকে দিনাজপুর মেডিক্যাল ও রবিউলকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.