খেলাধুলা ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৮ , ১১:৪১ এএম
ছবি । সিটিজেন নিউজ
গ্রুপের লড়াইয়ের শেষদিন চমক। বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, দুবছরের বেশি সময় পর। ন্যু ক্যাম্পে রাত দুটায় শুরু হবে ম্যাচটি স্পেইন ছেড়ে যাওয়ার পর দুবছর ধরে মেসির সঙ্গে দেখা নেই রোনালদোর। এখনও এতটুকু কমেনি দুই মহাতারকার দ্বৈরথের আবেদন।
ন্যু ক্যাম্পে রাতে জুভেন্টাস-বার্সেলোনা ম্যাচের মোড়কে আবারও ফিরে আসছে এল ক্ল্যাসিকোর আবহ। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ৬৪১ গোল লিওনেল মেসির। স্কোরিংয়ে রোনালদোও রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা। ৪৫১ গোল নিয়ে। এল ক্ল্যাসিকো গোলেও এই দুজনের শ্রেষ্ঠত্ব। ২৮ গোল মেসির। রোনালদোর ১৮। চ্যাম্পিয়ন্স লিগে দুই কিংবদন্তি সবাইকে ছাড়িয়ে। রেকর্ড ১৩২ গোল রোনালদোর। মেসির ১১৮। হ্যাটট্রিক সংখ্যাও সমান ৮টি।
তবে চ্যাম্পিয়ন্স লিগে মেসির দলের বিপক্ষে কখনো গোল করতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তিন গোল নিয়ে এগিয়ে এলএমটেন।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ৫বার মুখোমুখি হয়েছেন মেসি রোনালদো। তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুবার রিয়াল মাদ্রিদে। ক্লাব দেশ মিলিয়ে ৩৫ বার মুখোমুখি হয়েছে বিশ্বফুটবলের মহাতারকা।
মেসি জিতেছেন ১৬ টিতে। ১০ জয় রোনালদোর। ড্র ৯ ম্যাচে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.