সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৭ , ১০:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে বোমা তৈরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রাম থেকে এ বোমা ৩টি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই চম্পা জানান, গোপন খবরে জানা যায়, কয়েকজন দুস্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভিতর বোমা তৈরি করছে।
এমন সংবাদে এসআই রোকনুজজামান এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারীরা পালিয়ে যায়। কি উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো থানায় এনে নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.