কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০৭ , ০৯:৩৮ পিএম
মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে সাড়ে ৪ লাখ ইয়াবা, সাড়ে ৯ লাখ কিয়াতসহ (মিয়ানমারের মুদ্রা) মাদক পাচারকারি তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে বঙ্গোপসাগরে এ অভিযানে একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।
আটক হওয়া মিয়ানমারের তিন নাগরিক হলেন, মিয়ারমারের আকিয়াবের অন ডাইং এলাকার বাসিন্দা মং সাদুর ছেলে এ থং সা (৬৭), একই গ্ৰামের স্যাং টোয়েং সার ছেলে মং চো অং (৫১) ও পেলিসং এলাকায় মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইসহাক (৪৮)।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনে লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, গত দুইদিন ধরে কোস্টগার্ডের কাছে তথ্য ছিল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে। তাই ওই এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ভোররাতে মিয়ানমার থেকে একটি কাঠের ট্রলার ছেঁড়াদ্বীপের দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয় এবং ধাওয়া করে।
এক পর্যায়ে আনুমানিক কোস্টগার্ড সদস্যরা তিনজন মাঝিমাল্লাসহ ট্রলারটি আটক করতে সক্ষম হয়। পরে নৌকা তল্লাশি করে ৯ লাখ ৫১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা), ৩টি প্লাস্টিকের বস্তায় প্যাকেটের ভেতর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনে লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রত্যেকেই স্থায়ীভাবে মিয়ানমারের নাগরিক এবং দীর্ঘদিন ধরেই তারা সাগর পথে এভাবে ইয়াবা পাচার করে আসছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.