নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৭ , ০৯:৩৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর রাত একটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পৌঁছার পর উদ্ধারকাজ সম্পন্ন হতে হতে রাত একটা। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে, রবিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়ার পথে মাধবপুরের শাহজীবাজার রেল স্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ৪টি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আগুন নিয়ন্ত্রণে আনে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.