সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৬ , ০৯:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সরকারি কর্মচারী নিয়োগে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। রোববার (৬ডিসেম্বর) জারি করা এ সংক্রান্ত পরিপত্র সব মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
পরিপত্রে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম।
পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের জন্য পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।
এছাড়া পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়-বিভাগ বা অধীনস্ত দপ্তর-সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না বলেও জানানো হয়।।
২৪ অক্টোবর ২০১৯ তারিখে জারি করা ০৭.০০.০০০০.১০৩.১৮.০০৫.১৮-৪০৮ নম্বর পরিপত্রটি বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.