সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০২:২৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনও একজনের নির্দেশে। এই ভাঙার সঙ্গে যুক্ত রয়েছে ইউসুফ, আবু বকর, ইবনে মাসুদ এবং নাহিদ নামের ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। হেফাজতের নেতাদের উস্কানিতে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের পর জানা যাবে। তবে সে যেই হোক, দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দেয়া।
তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাঙার সঙ্গে যুক্ত মাদ্রাসাছাত্র আবু বকর ও নাহিদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। শিগগিরই তাদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.