সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-০৬ , ০১:২৯ পিএম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ ছবি । সিটিজেন নিউজ

হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। রোববার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ক্রেন রওনা হয়েছে বলে জানিয়েছে রেলের ঢাকা কন্ট্রোল রুম।