নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৩ , ০৫:৪২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১৯ মাইলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ কর্মী সাজেক চাকমা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন বলেন, নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থানে চাঁদাবাজি হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী উপস্থিত হলে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টাগুলি করলে সাজেক চাকমা নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এসএমজি, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.