নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০৩ , ১১:৫৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুরে দুই বছরের শিশুকন্যা তাসরিন ও তার মা সালমা বেগম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর পিতা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (০২ ডিসেম্বর) রাতে স্বামী আমজাদ হোসেনের সাথে সালমা আক্তারের ঝগড়া হয়৷ এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর মরদেহ পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয়দের ধারনা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ নিশ্চিত করে এখনো বলছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে৷ বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.