মোংলা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-০১ , ০২:০৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সময়ের পরিক্রমায় নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৭০ বছরে পৌঁছালো মোংলা সমুদ্রবন্দর। দিবসটি উপলক্ষে করোনাকালে স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে কিছু কর্মকাণ্ডের।
দিনটি উপলক্ষে সীমিত পরিসরে সকাল ৯টায় র্যালি, ১০টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও দুপুরে আলোচনা সভা এবং বন্দরের সাফল্য ও অগ্রগতি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
কোভিড-১৯ পরিস্থিতিতে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোনো আয়োজন নেই বলে জানিয়েছে বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগ।
জানা গেছে, ১৯৫০ সালের ১১ ডিসেম্বর বৃটিশ বাণিজ্যিক জাহাজ ‘দি সিটি অব লিয়নস’ সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনির গোল নামক স্থানে নোঙর করে। এটাই ছিল মোংলা বন্দর প্রতিষ্ঠার শুভ সূচনা। পরে ১৯৫১ সালের ৭ মার্চ জয়মনির গোল থেকে ১৪ মাইল উজানে চালনা নামক স্থানে এ বন্দর স্থানান্তরিত হয়ে ১৯৫৪ সাল পর্যন্ত বন্দরের কার্যক্রম চলে।
এরপরই স্যার ক্লাইভ অ্যাঙ্কনিস পশুর ও শিবসা নদী জরিপের জন্য আসেন। দীর্ঘ বিস্তৃত জরিপের পর তিনি তার রিপোর্টে বন্দরকে চালনা থেকে সরিয়ে মোংলায় নেয়ার প্রস্তাব করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.