নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-০১ , ১১:৫৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।সোমবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রাম থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।
নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে চোরাইপথে পাচার হয়ে বাংলাদেশ সীমান্তে আসার পথে জব্দ করা হয়। তারা স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.