কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-৩০ , ০৩:০৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
টেকনাফে বসতবাড়ি তল্লাশি করে ৮৫ ভরি স্বর্ণের ৬টি বারসহ ১টি মোটর সাইকেল ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জানান, গত ২৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়নের হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার মো. বজলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল জনৈক বাবুল এর বাড়িতে স্বর্ণের বার ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়।
এসময় বিজিবি টহল দলকে পাহারা দেওয়া জনৈক জাফর আলম পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল উক্ত বাড়ি তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকা ও শুল্ক ফাঁকির দায়ে ৮৫ ভরি ৬ আনা ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা ৯৫০ কিয়াত উদ্ধার করে।
এ ঘটনায় হোয়াইক্যংয়ের মৃত মোহাম্মদ হাকিমের পুত্র মো. বাবুল (৪০) ও মৃত পেটান আলীর পুত্র মো. জাফরকে (৩৫) পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.