টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-৩০ , ১২:০৮ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

টাঙ্গাইলে মাইক্রোবাস ও গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৯ নভেম্বর) গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন (৪০), টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া (৩৮)। দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

ওসি কামাল হোসেন বলেন, একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। রাত দেড়টার দিকে এলেঙ্গা জালদো ব্রিজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।