সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-৩০ , ০৯:১৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল জানান, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি।
মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.