লামায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২৯ , ০৫:০৯ পিএম

লামায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লামা উপজেলায় দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেওলারচর এলাকায় বাড়ির পাশে কুয়ার পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশু মারা যায়। সে মেওলারচর এলাকায় রহমত আলীর মেয়ে।

অপরদিকে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লামামুখ বাজারস্থ মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পূজা কর্মকার (১০) নামে আরও এক শিশু নিখোঁজ হয়।

পূজা কর্মকার লামামুখ বাজারের বিমল কর্মকার এর মেয়ে। ফায়ার সার্ভিসের ডুবরি টিম ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করে ৭ ঘন্টা পরে শনিবার রাত ৮টায় মাতামুহুরী নদী হতে তার লাশ উদ্ধার করে।

পরপর দুইটি শিশু মৃত্যুতে শোক প্রকাশ করেছে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম ও লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

লামা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দুই শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে নিহতদের লাশ পারিবারিক ভাবে দাফন কাপন ও শেষ কার্য্য সম্পাদনের জন্য বলা হয়েছে।