সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-২৭ , ১২:৪০ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন কুদ্দুছ নগর এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, কুদ্দুছ নগর এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মো. বাবুল হোসেনের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং স্থানীয় ফায়ার সার্ভিসের খবর দেয়।
খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
আগুনে ওই বাসাবাড়ির টিনশেডের ২৫টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.