নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২৬ , ১২:২৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
রংপুরের মিঠাপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের পর বাদশা মিয়া নামে (৪৫) এক গরু ব্যবসায়ীকে মাইক্রোবাস চাপায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুরের জয়আনোয়ার এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাসিন্দা। লালমনিরহাট থেকে গরু নিয়ে রাতে ভটভটিতে করে নবাবগঞ্জে ফিরছিলেন তিনি। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন ছিলেন
মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, জয়আনোয়ার এলাকায় একটি সাদা মাইক্রবাসে আসা কয়েকজন লোক ভটভটি থামায় একং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়িতে তল্লাশি করে।
তিনি বলেন, বাদশা মিয়ার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় মাইক্রোবাসের সামনে এসে দাঁড়ান বাদশা। তাকে চাপা দিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.