টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-২৫ , ০৯:৩১ এএম

টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ছবি । সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জালিয়ার দ্বীপে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটককৃত মো. জোবায়ের (৩২) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের এ/৯ ব্লকের মো. রফিকের ছেলে।

বিজিবি জানায়,ভোররাতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সেখানে অবস্থান গ্রহণ করে। এসময়, মিয়ানমার হতে নাফ নদী সাঁতরিয়ে জালিয়ার দ্বীপে অবস্থান নেয় এমন তথ্যের ভিত্তিতে বিজিবি জালিয়ার দ্বীপে তল্লাশি চালিয়ে ০১ টি প্লাস্টিকের বস্তাসহ একজনকে আটক করে।

পরবর্তীতে, বিজিবি সদস্যরা আটককৃত আসামি জোবায়েরের কাছে রক্ষিত প্লাস্টিকের বস্তা থেকে ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।