নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-২১ , ১২:০৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁটিয়ামাড়ী সীমান্তে এক বাংলাদেশিকে যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ।
নিহতের নাম হাসিনুর রহমান ওরফে ফকির জান (২৮)। তিনি খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬২/৩ এর পাশ দিয়ে ভারতে গরু আনতে যান হাসিনুরসহ কয়েকজন। এসময় আসাম রাজ্যের হাটসিংমারী জেলার মাইনকার চর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। হাসিনুরের বুকে ও পেটে গুলি লাগে। পরে তার সঙ্গীরা রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.