নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৮ , ১০:০২ এএম
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পারহাউজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ক্রর্ফোডনগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৩) এবং একই এলাকার জিল্লুর রহমানের ছেলে রিংকু হোসেন (২৪)।
স্থানীয়রা জানায়, বিকেলে ঈশ্বরদী থেকে কুষ্টিয়া অভিমুখে যাত্রা করা মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এদের মধ্যে রিংকু হোসেন ঘটনাস্থলেই চাকায় পৃষ্ট হয়ে মারা যান। আর পারভেজ মোশারফকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিন মারা যান।
ভেড়ামারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, ধারণা করা হচ্ছে কোনো কাভার্ডভ্যান বা ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটতে পারে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.