সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১৭ , ১১:৫৮ এএম

সিলেটের বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন ছবি । সিটিজেন নিউজ

সিলেটে কুমারগাঁও এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। 

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে আগুনের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করছে। 

আগুন নেভাতে আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও খবর দেয়া হয়েছে।