বিনোদন ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৫ , ০১:০৮ পিএম
ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। লড়াই চালিয়ে যাচ্ছিলেন নানা রোগের সঙ্গে। এই উন্নতি এই অবনতির মধ্যে দিয়েই যাচ্ছিল দিন।
এদিকে ৬ অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তিন দিনের মধ্যেই অবস্থার অবনতির কারণে তাকে আইটিইউয়ে রাখতে হয়েছিল।
১৫ অক্টোবর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। ক্রমশ অবস্থার উন্নতিও হচ্ছিল। একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন তিনি।
গেলো শুক্রবার থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটতে থাকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায়। এছাড়া বেড়ে যায় ‘হার্ট রেট’। একই সঙ্গে বাড়তে থাকে স্নায়বিক সমস্যাও। প্রবলভাবে ওঠানামা করতে থাকে অক্সিজেনের মাত্রা।
গতকাল শনিবার বিকেলে চিকিৎসকরা জানিয়ে দেন, অলৌকিক কিছু না ঘটলে সৌমিত্রের সুস্থ হয়ে ওঠা অসম্ভব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.