আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-১৪ , ০৮:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সিলেটে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া ৭ দিনের রিমান্ড চলাকালে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় তাকে নিয়ে যায় পিবিআই। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।
তিনি বলেন, এসআই আকবর অসুস্থ হলে তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়।সাত দিনের রিমান্ড শেষে আগামী মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। ওই দিন আকবর আদালতে জবানবন্দি দিতে পারেন।
মামলার তদন্ত সংস্থা পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান বলেন, আকবরকে নিয়মানুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আকবর যা তথ্য দিচ্ছেন, তা পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা হবে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.