সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৪ , ১১:৩৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা বা কালীপূজা আজ শনিবার (১৪ নভেম্বর)। করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে এ পূজা অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়। কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা ও আত্মীয়-স্বজনকে স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালীপূজায়ও ঘরে বা মণ্ডপে প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানে কালীপূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মঠের সহ-অধ্যক্ষ হরিপ্রেমানন্দ মহারাজ বলেন, আজ রাত ৯টা ৩০ মিনিটে এখানে পূজা শুরু হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.