বাঘাইছড়িতে মধ্যরাতে প্রচণ্ড গোলাগুলি

 রাঙামাটির প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-১৪ , ০৯:৪১ এএম

বাঘাইছড়িতে মধ্যরাতে প্রচণ্ড গোলাগুলি ছবি । সিটিজেন নিউজ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মধ্য রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গভীর রাতে আঞ্চলিক দলগুলোর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়েছে।

বাঘাইছড়ি থানা পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কাদের মধ্যে, কী কারণে এই বন্দুকযুদ্ধ হয়েছে, সেই সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি পুলিশ।

বাঘাইছড়ি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আশরাফউদ্দিন জানান, রাতে প্রায় এক ঘণ্টা ধরে আমরাও প্রচণ্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। কিন্তু এত রাতে সেখানে যাওয়া সম্ভব নয়। কোনও হতাহতের খবরও আমাদের কাছে আসেনি। সকাল হলে জানা যাবে সেখানে কী হয়েছে।