নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১১ , ১০:৪৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
কুমিল্লায় সদরে ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জিল্লুর রহমানের স্ত্রীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের চাচাতো গোলাম জিলানি অভিযোগ করেন, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ২৭তম ওয়ার্ডে হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধনপুর চৌরাস্তায় জিল্লুর রহমান গেলে সেখানে হেলমেট ও মুখে মাস্কপরা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.