রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১১ , ১০:৩২ এএম

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত ছবি । সিটিজেন নিউজ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।