আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-১০ , ০২:২০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদ নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারের বিষয়টি নিয়ে সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় তিনি পুলিশের নির্যাতনে রায়হান আহমদ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এ দিকে, সীমান্ত এলাকার একটি সূত্র জানায়, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাকে বাংলাদেশে পাঠালে বিজিবি তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.