ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১১-০৯ , ০৫:৩১ পিএম

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত ছবি । সিটিজেন নিউজ

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শেরপুর সদরের নুর ইসলামের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও জোবায়েদুল ইসলাম (৩০)।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানিয়েছেন, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি পিকআপ পেছন দিক থেকে সামনের অজ্ঞাত গাড়ীকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা দুই সহোদর ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।