নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০৮ , ১১:৪৪ এএম

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই ছবি: সিটিজেন নিউজ

নীলফামারীর সংগলশীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়েছে নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল। শনিবার (৭ নভেম্বর) রাতে দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দালালের বাজার ছোট আলোকমারী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেখানকার নারায়ন চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ও পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।  

অগ্নিকাণ্ডে ১৩টি বসত ঘর, রান্না ঘর পাঁটটি ও গোয়াল ঘর চারটি পুড়ে যায়। এছাড়া নগদ টাকা ও অন্যান্য আসবাব পুড়ে ছাই হয়ে যায়।  

উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।