নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০৭ , ০৪:৪০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বগুড়ায় অভিযান চালিয়ে নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় দুইটি আগ্নেয়াস্ত্র, গুলি, ইলেকট্রনিক্স সামগ্রীসহ এক কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকালে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজশাহী বিভাগের পুলিশ কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান। এই চার শীর্ষ নব্য জেএমবি সদস্য বগুড়ার চন্ডিহারায় গোপন বৈঠকে মিলিত হবে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ।
পরে মাঠে বৈঠকরত অবস্থায় এই তাদের আটক করে পুলিশ। এই চারজনের মধ্যে দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.