আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৭ , ০১:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তার তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সুদানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ওয়াদি হালফার ওমদুরমান শহর থেকে ১৮ কিলোমিটার দূরের একটি জায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হন কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক।
সুদানের ধর্মমন্ত্রী নাসরুদ্দিন মুফরিহ তার ভেরিফায়েড ফেসবুক পাতায় এ খবর জানিয়েছেন। তিনি লেখেন, আলি ইয়াকুব, আবদুল্লাহ আল-করিম ও মুহান্নাদ আল-কিনানি নামের তিন ছাত্রও মারা গেছেন। অপরজন সৈয়দ বিন ওমর চিকিৎসাধীন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.