কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-০৪ , ০৯:২৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিক-আপ (চট্ট মেট্টো-ন-১১-৮৪৪৮) তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ বাজার এলাকায় উক্ত অভিযান চালিয়ে ১৬ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের সময় পিক-আপটি টেকনাফ বাজারে রাখা ছিলো এবং পিক-আপ এ কোনও চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
জব্দকৃত ইয়াবা ও পিক-আপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.