নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১১-০৪ , ০৮:১৬ এএম
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাজেক থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা।
জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর শহরের কাঠালতলী এলাকায় একটি মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশারফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা।
একই সময় কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হয়েছেন।
কোতয়ালি থানার উপ পুলিশ পরিদর্শক লিমন বোস জানান, দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শহরের দুর্ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। এখন নিহতদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.