আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-০১ , ১০:০৪ এএম

আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সুন্দরবন

করোনা মহামারির কারণে প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের দ্বার উন্মুক্ত হচ্ছে পর্যটকদের জন্য। বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে রবিবার (১ নভেম্বর) থেকে সুন্দরবনে ঢুকতে পারবেন পর্যটকরা।

সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনবিভাগ। সেখানে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা।

শর্তে বলা হয়েছে, কোনও একটি জাহাজে ৫০ জনের বেশি পর্যটকদের সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্যও বন বিভাগ থেকে বলা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে বন বিভাগ।