নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-৩১ , ১০:০৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সজল উপজেলার পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্র ও লক্ষণ একই বাড়ির চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, সজল ও লক্ষণ মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে বশিকপুরের পোদ্দার বাজার দিকে যাচ্ছিলো। তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সজল ও লক্ষণ মারা যান।
চন্দ্রগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.