ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-৩০ , ১১:১২ এএম

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

ফেনীর দাগনভূঞায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ও আইনুল হক নামে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট রোডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

আহতরা হলেন নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝু মিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ (২২) ও নোয়াখালীর কবিরহাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন।

দাগনভূঞা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দাগনভূঞা-বসুরহাট রোডে একটি ড্রিমলাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।