আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২৯ , ০২:১০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
বিচারক আরও বলেন, হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে।
এরপর রাশিদুলের পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানা অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মস্তক উদ্ধার করে। ওই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
শুনানী শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামী পক্ষে গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.