মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-১০-২৭ , ০৯:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছেন আহলে সুন্নত ওয়াল-জামাত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি ছাত্রসেনা, ১২নং চিকনদন্ডী ইউপি এবং ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড শাখার যৌথ সহযোগিতায় এ র্যালিটি হাটহাজারীর ফতেয়াবাদ থেকে শুরু হয়।
ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র্যালিটি চৌধুরীহাট, বড়দীঘির পাড়, লালিয়ারহাট হয়ে আমানবাজার এসে শেষ হয়। পরে সেখানে হযরত মুহাম্মদ সা. এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় আলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনছারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো. সিরাজ উদ্দীন তৈয়বী, উত্তর জেলা বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল-জামা'তের সেক্রেটারি অধ্যাপক হাফেজ আহমদ, এডভোকেট মো. ফেরদৌস আলম, মুফতি মাওলানা রফিকুল ইসলাম নেজামী, আলহাজ্ব মাওলানা মফজল আলম, আলহাজ্ব সৈয়দ হাসান মাসুদ মেম্বার, আলী মো. ফারুক চৌধুরী, হাজী গিয়াস, গিয়াস উদ্দীন হিরু, মো. আইয়ুব আলী, মাওলানা সৈয়দুল আলম বাহারী, মো. রফিকুল ইসলাম, মো. হোসাইন, মো. শওকত আলী, আজিম মেম্বার, ওসমান মুন্সি, আমির মুন্সি, মো. নেজাম উদ্দীন, মাওলানা মো. বাহাদুর, মো. ওসমান চৌধুরি, থানা সভাপতি মো. গিয়াস উদ্দীন, আলী আকবর, কাজী আসাদুজ্জামান, মো. ইমদাদুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রাসেল, মো. ফখরুদ্দীন জমির, মোহাম্মদ ফরহাদ, শাহ্ আমান আরিফ প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.