রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২৭ , ০৪:০৪ পিএম

রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বৃহত্তর ভোগ্য পণ্য ও কাঁচাবাজার রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রিয়াজুদ্দিন বাজারের আলুর আড়তে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরের রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহায়তা করেন স্থানীয় থানা পুলিশ।