কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-২১ , ১১:১৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় পিকআপ ভ্যানচাপায় দুই শ্রমিক নিহত হয়েছে।বুধবার (২১ অক্টোবর) ভোরে লট উখিয়ারঘোনা ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ারঘোনা স্কুলপাড়ার মৃত হোসাইনের ছেলে আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের জাদীপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি নেওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন রফিক (৪২) নামে অপর এক শ্রমিক।
তিনি আরও বলেন, গুরুতর আহত শ্রমিক রফিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.