খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-২০ , ১০:৩৬ এএম

খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার মহালছড়িতে লেইকে খেলতে নেমে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মৃত সুরেশ চাকমার মেয়ে রানজুনি চাকমা (৬) এবং একই গ্রামের কাজল চাকমার মেয়ে বৃষ্টি চাকমা (১০)।

স্থানীয়রা জানান, মনাটেক লেইকে খেলতে নেমেছিল ওই দুই শিশু। পরে তারা গভীর পানিতে তলিয়ে যায়। আরেক শিশু তুলনা চাকমার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মহালছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।