কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১০-১৯ , ০৩:৪৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে মো. ইউনুস (৩৫) প্রকাশ লালু নামের ১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মো. ইউনুস প্রকাশ লালু শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।
এই খবর নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা শফিউল্লাহ শেখর।
তবে এখনও খোঁজ মেলেনি মো. বেলাল (২২) এর।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবিতে আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার হলেও নিখোঁজ ছিল দুইজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দু শুক্কুর। নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তারা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।
ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পর পরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে। বেলা একটার দিকে এক জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি আরেকজনের। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.