রায়হানের শরীরে ১১১ আঘাতের চিহ্ন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৮ , ১১:২০ এএম

রায়হানের শরীরে ১১১ আঘাতের চিহ্ন ছবি: সিটিজেন নিউজ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এসব আঘাতের মধ্যে ৯৭টি নীলা ফোলা আঘাত ও ১৪টি জখমের চিহ্ন ছিলো।  ফরেনসিক রিপোর্টে এসব আঘাতের চিহ্ন উঠে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শামসুল ইসলাম জানান, আঘাতগুলো লাঠি দিয়েই করা হয়েছে। আর অতিরিক্ত আঘাতের কারণে শরীরের ভেতর রগ ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান রায়হান। আঘাতে শরীরের মাংস থেঁতলে যায়। রগ ফেটে গিয়ে আন্তঃদেহে রক্তক্ষরণ হয়। আর অতিরিক্ত আঘাতে বেহুশ হয়ে যান রায়হান। আঘাত করার সময় রায়হানের পেট খালি ছিল। পেটে ছিল কেবল এসিডিটি লিকুইড।

তিনি আরও বলেন, ফরেনসিক রিপোর্টটি পিবিআই
র কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে রায়হান মারা যান।