নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১৪ , ০৪:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গণি হেড মাস্টারের বাড়ির শাহজাহানের মেয়ে সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের মেয়ে সুমি আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
স্বজনরা জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে যান। পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে, উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.