আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১২ , ০৩:৩৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খুলনার ডুমুরিয়ায় বাদুরগাছা গ্রামে গৃহবধূর টুম্পা মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী অনিমেষসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ অক্টোবর নিখোঁজ হয় গৃহবধূ টুম্পা মণ্ডল। ঘটনার দুদিন পর ৯ অক্টোবর তার মরদেহ বাদুরগাছা গ্রামের মন্দিরের পাশে খালে পাওয়া যায়। স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদের কারণে পরিকল্পিতভাবে স্বামী অনিমেষ তাকে হত্যা করে। ঘটনার পরে ১০ অক্টোবর খুলনা ডুমুরিয়া থানায় টুম্পার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। প্রায় চার বছর পরে এ মামলার রায় ঘোষণা করা হলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিপ্লব কান্তি মণ্ডল, প্রসেনজিৎ গাইন এবং স্বামী অনিমেষ। মামলার চার আসামির মধ্যে বিপ্লব কান্তি মণ্ডল ও প্রসেনজিৎ গাইন পলাতক রয়েছেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের ভাই ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.